• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

বিএনপি দেশের মানুষকে শৃঙ্খল পরানোর ষড়যন্ত্রে লিপ্ত: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

এনবি নিউজ : বিএনপিকে সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতাবিরোধীদের অভিন্ন প্ল্যাটফর্ম বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এ দেশের জন্য রক্ত দেয়নি, বরং তারা মানুষের রক্ত নিয়েছে, শোষণ করেছে। তাদের হাতে এ দেশ নিরাপদ নয়, দেশের মানুষকে মুক্ত করার নামে তারা শৃঙ্খল পরানোর ষড়যন্ত্রে লিপ্ত।

আজ শুক্রবার তার বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

কাদের বলেন, বিএনপি অতীতে গণতন্ত্রকে শৃঙ্খলিত করেছে, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শকে শৃঙ্খলিত করেছে। দেশের স্বাধীনতাকে বিএনপি ক্ষমতার জন্য ব্যবহার করেছে।

হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর রক্তে রঞ্জিত বিএনপির হাত—এমন মন্তব্য করে তিনি আরও বলেন, বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্র আর স্বাধীনতার শত্রুদের নিয়ে নাকি তারা দেশ উদ্ধার করবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে বিএনপি দেশ ধ্বংসের এজেন্ডা নিয়ে এসেছে, তারা সব পরাজিত অপশক্তি নিয়ে মাঠে নেমেছে। কিন্তু দেশপ্রেমিক জনগণ আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বিএনপি ও তার দোসরদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিবে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ।

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি নির্বাচনি আচরণবিধি মেনে চলার জন্য দলীয় এমপি ও নেতাকর্মীদের নির্দেশ দেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১