• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

দেশে সংবিধান সম্মত নির্বাচন হবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

এনবি নিউজ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরেছেন, দেশের সংবিধান সম্মত নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠান করবে। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। তত্ত্বাবধায়ক সরকার কেন চাইছে। তত্ত্বাবধায়ক সরকারের ভূত কেন নামাতে পারছে না বিএনপি? নির্বাচনে ইভিএম থাকুক সরকারি দল শতভাগ দাবি করছে। নির্বাচন কমিশন কতটুকু দেবে সেটা তাদের সিদ্ধান্ত।

‌তিনি বলেন, বিএন‌পির বিভাগীয় সমা‌বেশ ফ্লপ নয়, সেখা‌নে এক লা‌খের মতো জনসমা‌গম হ‌য়ে‌ছে।  সমা‌বেশগু‌লো‌তে লোক সমাগম নি‌য়ে আওয়ামী লী‌গের অনেক নেতা স‌ঠিক তথ্য তু‌লে ধর‌ছেন না। বিএন‌পি গত ক‌য়েক বছ‌রে যেভা‌বে লোক সমাগম ক‌রে‌ছে সে তুলনায় এটা‌কে ফ্লপ বলা আমার ম‌নে হয় স‌ঠিক নয়। আমরা শুধু তা‌দের ব‌লি শা‌ন্তিপূর্ণ থা‌কেন।

আজ রবিবার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন দপ্তর ও সংস্থার প্রধানদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, সমা‌বে‌শে বিএন‌পির লোক দে‌খে আমরা ভয় পাই না। তারা যত লোক টা‌র্গেট দেয় ততো লোক কি হ‌বে? (বিএন‌পির সমা‌বে‌শে লোক সমা‌বেশ নি‌য়ে) অনেকে অনেক কথা ব‌লে‌ছে, ৩০, ৩৫ বা ৫০ হাজার লোক হ‌য়ে‌ছে। আমি প্রধানমন্ত্রীর স‌ঙ্গে টে‌লি‌ফো‌নে ব‌লে‌ছি, লা‌খের কা‌ছে লোক হ‌য়ে‌ছে। সত্যকে আড়াল ক‌রে তো লাভ নেই, সত্য আড়াল করবো কেন? এটা আওয়ামী‌ লী‌গের বহু লোক স্বীকার কর‌তে চাই‌বে না, বল‌বে ৩০ হাজার, ২৫ হাজার হ‌য়ে‌ছে।

‌কা‌দের ব‌লেন, বিএন‌পি গত ক‌য়েক বছ‌রে যেভা‌বে লোক সমাগম ক‌রে‌ছে সে তুলনায় এটা‌কে ফ্লপ বলা আমার ম‌নে হয় স‌ঠিক নয়। আমরা শুধু তা‌দের ব‌লি শা‌ন্তিপূর্ণ থা‌কেন; ঢাকায় ১০ লাখ বসান, আমরাও ৩০ লাখ বসা‌তে পা‌রি। কিন্তু যানযজটের কি অবস্থা হ‌বে? অভাব ও ক‌ষ্টে র‌য়ে‌ছে এ ধর‌নের কিছু মানুষ বিএন‌পির সভা-সমা‌বে‌শে অংশ নি‌চ্ছেন ব‌লে দা‌বি ক‌রেন কা‌দের।

‌তি‌নি ব‌লেন, খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে বিএন‌পি দে‌শে চো‌খে পড়ার মতো কো‌নো আন্দোলন করতে পারেনি। এখন তা‌দের আন্দোলন দে‌খে সরকা‌রের মাথা ঠিক আছে। বিএন‌পি‌কে বলব, আপনা‌দের মাথা যেন খারাপ না হয়। মাথা খারাপ ক‌রে আবার পেট্রল বোমা নি‌য়ে নাম‌বেন, আমরা তো সেই ভয় কর‌ছি।

বিএনপি কাঁধ থেকে তত্ত্বাবধায়কের ভুত নামাতে পারছে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা ইভিএমের পক্ষে, কারণ এতে জালিয়াতির শঙ্কা নেই। অথচ ব্রাজিলের প্রেসিডেন্ট ইভিএমের বিপক্ষে, আর বিরোধী দল পক্ষে। আর আমাদের ফখরুলরা ইভিএম চাচ্ছে না।

 

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০