• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

ডাচদের উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

এনবি নিউজ ডেস্ক : নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান অস্টম আসরে নিজেদের প্রথম খেলায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত হারায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে।

পরপর দুই ম্যাচে পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ-২ থেকে শীর্ষে উঠে গেল ভারত। সমান ম্যাচে খেলে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বাংলাদেশ।

আজবৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ১১ রানেই ওপেনার লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত।

দ্বিতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে ৭৩ রানের জুটি গড়ে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। তার আগে ৩৯ বলে চারটি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ৫৩ রান করেন রোহিত। ৪৪ বলে তিন চার আর দুটি ছক্কার সাহায্যে ৬২ রান করে অপরাজিত থাকেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান সুরাইয়া কুমার যাদব। ২৫ বলে সাত চার আর এক ছক্কায় অপরাজিত ৫১ রান করেন তিনি। রোহিত-কোহলি ও সুরাইয়ার ফিফটিতে ভর করে ২ উইকেটে হারিয়ে ১৭৯ রান করে ভারত।

টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো নেদারল্যান্ডস শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করতে সক্ষম হয়। ৫৬ রানে জয় পায় ভারত।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১