• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহত ১৪৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

 

 

এনবি নিউজ ডেস্ক :   দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে ব্যাপক মানুষের উপস্থিতিতে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অন্তত ১৪৯ জনের মৃত্যু হয়েছে। ছবি : রয়টার্স
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে ব্যাপক মানুষের উপস্থিতিতে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অন্তত ১৪৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এর আগে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হ্যালোইন উৎসবের মধ্যে বিপুল সংখ্যক মানুষ একটি সরু গলিতে পড়ে গেলে স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটের দিকে পদদলনের এ ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রয়টার্স প্রত্যক্ষদর্শীদের বরাতে লিখেছে, সন্ধ্যার পর ভিড় বাড়তে থাকে এবং উৎসবে অংশগ্রহণকারীরা ক্রমে উচ্ছৃঙ্খল হতে থাকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে পড়ে। এরপরই আচমকা রাত ১০টা ২০ মিনিটের দিকে ঘটে যায় এ দুর্ঘটনা।

ঘটনাস্থলের একাধিক ভিডিওতে ওই এলাকার সড়কগুলোতে মৃতদেহ বহনে ব্যবহৃত বডি ব্যাগ পড়ে থাকতে, জরুরি বিভাগের কর্মীদের অচেতন ব্যক্তির হৃদযন্ত্র সচলে প্রাথমিক চিকিৎসা দিতে এবং উদ্ধারকর্মীদেরকে অনেকের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা করতে দেখা গেছে।

উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়ল।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১