• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

হুমকি-ধামকিতে আন্দোলন দমন করা যাবে না : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

এনবি নিউজ :   দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠানোর হুমকি-ধামকি দিয়ে চলমান গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে গ্রেপ্তার করাচ্ছে। এরপরও জনগণ জেগে উঠেছে।

আজ শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন।

‘প্রধানমন্ত্রীর উক্তি থেকে প্রমাণিত হয়েছে, তারা কতটা প্রতিহিংসা পরায়ণ’ উল্লেখ করে ফখরুল বলেন, ‘বাড়াবাড়ি আমরা করছি না, বাড়াবাড়ি করছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সরকার। তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে মানুষের যে সাংবিধানিক অধিকার সভা-সমাবেশ, সেখানে হামলা চালাচ্ছে, আর আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে গ্রেপ্তার করাচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণ জেগে উঠেছে, যেকোনো ত্যাগের বিনিময়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে তারা বদ্ধপরিকর।’ তিনি বলেন, ‘জনগণের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে গণঅভ্যুত্থান সৃষ্টি হবে। আমরা বিশ্বাস করি গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকারকে ক্ষমতা থেকে সরে যেতে হবে।’

‘বিএনপি তার সিদ্ধান্তে অটল ও অবিচল’ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব, যে কোনো মূল্যে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সরকার শুধু বিএনপি নয়, গণ-জমায়েতে মানুষ দেখলেই ভয় পায়। কারণ, জনগণ এবার জেগে উঠেছে। তারা কোনো কিছুতে পিছপা হবে না।’

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ও একইসঙ্গে মাসব্যাপী আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা আছে—এ কারণে কোনো সংঘর্ষ বা সহিংসতার আশঙ্কা করছেন কি না এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘সবার সমাবেশ কর্মসূচি পালন করা সাংবিধানিক অধিকার। আমরা বিশ্বাস করি, প্রত্যেকেই তাদের কর্মসূচি পালন করবে। সেক্ষেত্রে কোনো প্রকার ব্যতিক্রম ঘটলে এর দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।’

এ সময় বিচারপতি শামছুদ্দিন চৌধুরী মানিক আহত হওয়ার বিষয়ে দেওয়া বক্তব্যকে স্ববিরোধী বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১