• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

খেরসনে রাশিয়ার নিযুক্ত উপ-গভর্নর কিরিল স্ট্রেমোউসভ গাড়ি বিধ্বস্ত হয়ে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

এনবি নিউজ ডেস্ক :   খেরসনে রাশিয়ার নিযুক্ত উপ-গভর্নর কিরিল স্ট্রেমোউসভ গাড়ি বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারাসহ গণমাধ্যম।

কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলেছেন, খেরসন নগরী এবং আর্মিয়ানস্ক-এর মধ্যকার রাস্তায় গাড়িটি বিধ্বস্ত হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর দুইমাস পর ৪৫ বছর বয়সি কিরিল স্ট্রেমোউসভকে নিয়োগ দিয়েছিল রাশিয়া।

খেরসনে রাশিয়ার দখলদারিত্বকে বিশিষ্ট যে সব ব্যক্তিরা দৃঢ়ভাবে সমর্থন করেন তাদের অন্যতম ছিলেন স্ট্রেমোউসভ। আগ্রাসী বক্তব্যের জন্য তিনি স্যোশাল মিডিয়াতেও পরিচিত মুখ হয়ে উঠেছিলেন।

দেশদ্রোহের অভিযোগে তিনি ইউক্রেন পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিলেন। খেরসনের গভর্নর ভ্লাদিমির সালদো বলেছেন, তার উপপ্রধান এই কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।

তবে ইউক্রেনের কর্মকর্তারা এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বিষয়টি নিরপেক্ষভাবে যাচাইও করা যায়নি বলে জানিয়েছে বিবিসি।

রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পরপরই খেরসন দখল করে নিয়েছিল। পরবর্তীতে তারা এ নগরীকে নিজেদের ভূখন্ডের সঙ্গে যুক্ত করে নেওয়ার ঘোষণা দেয়।

নগরীটি নিপ্রো নদীর পশ্চিম তীরে অবস্থিত এবং ইউক্রেনীয় বাহিনী সম্প্রতি নগরীটি পুনর্দখলের লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১