• সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

আপনি নিজের ভালো বুঝতে পারছেন না: ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

এনবি নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশের সুশাসনের জন্য বিরোধী দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করেন। দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। তা না হলে আপনি আরও বড় সমস্যায় পরবেন। আপনি তো সমস্যায় পড়বেনই, দেশকেও সমস্যায় ফেলবেন। আমরা আপনার ভালো চাই। কিন্তু আপনাকেও নিজের ভালো চাইতে হবে। আপনি নিজের ভালো বুঝতে পারছেন না।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ১৭ নভেম্বর জাতীয় মজলুম নেতা মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করার দাবিতে আয়োজিত সমাবেশ তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনি ক্রমান্বয়ে ভুল পথে অগ্রসর হচ্ছেন। সেই ভুল পথ থেকে বেরিয়ে আসেন। আপনি যেটা বলেন, সেটা করেন না। আপনি বলেছিলেন, বিরোধী দলের সমাবেশে বাধা দেবেন না। কিন্তু তাদের সমাবেশে বাস বন্ধ করে দিচ্ছেন। নেতাকর্মীদের আটক করছেন, মামলা দিচ্ছেন। এগুলো পরিহার করুন।’

প্রধানমন্ত্রীকে সংঘাতের দিকে না গিয়ে সংলাপের যাওয়ার আহ্বান জানিয়ে জাফরুল্লাহ বলেন, ‘সংলাপ ছাড়া আপনার মুক্তি নেই। এ দেশের মানুষের মুক্তি নেই। সংলাপ দেশকে সুশাসনের দিকে নিয়ে যাবে। বিরোধীদলগুলোর সঙ্গে বসুন। তাহলেই আপনার মুক্তি হবে। তা না হলে আপনাকে পালিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘সাধারণ মানুষের আয়ের ৩২ ভাগ লাগে চাল কিনতে। তাহলে বুঝতেই পারেন, আমাদের অবস্থাটা কী। কিন্তু প্রধানমন্ত্রী, আপনি দিনকে দিন দেখতে পান না। সীমান্তে প্রতি সপ্তাহে একজন বাংলাদেশীকে হত্যা করছে ভারত। আপনি ভারতের এই অত্যাচার দেখতে পান না। আপনার পররাষ্ট্রনীতি চরমভাবে ব্যর্থ হয়েছে। তিস্তার পানি তো আনতেই পারেন না, সেটা আরও দিল্লিতে চলে গেছে।’

এ সময় ডা. জাফরুল্লাহ মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার দাবিও জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১