• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

রংপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

এনবি নিউজ : আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। ঢাকায় বনানীতে দলীয় কার্যালয়ে রোববার চেয়ারম্যানের পক্ষে চূড়ান্ত মনোনয়ন দেন মহাসচিব মজিবুর হক চুন্নু। নানা গুঞ্জনের পর আবারও বর্তমান মেয়রকে দলীয় মনোনয়ন দেওয়ায় স্বস্তি ফিরেছে পার্টির নেতাকর্মীদের মাঝে। নির্বাচনি লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছেন তারা।

জাতীয় পার্টি সূত্র জানায়, রোববার দুপুরে ঢাকায় মোস্তাফিজার রহমান মোস্তফার দলীয় মনোনয়ন রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এইচএম ইয়াসিরের হাতে তুলে দেন দলের মজিবুল হক চুন্নু। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনিসুর রহমান আনিস, কেন্দ্রীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক আল মাহমুদসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন পেয়ে মোস্তাফিজার রহমান মোস্তফা দলের চেয়ারম্যান ও মহাসচিবসহ রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, রংপুর হচ্ছে জাতীয় পার্টির দুর্গ। পল্লীবন্ধু এরশাদের দুর্গ। আগের যে কোনো সময়ের চেয়ে রংপুরে জাতীয় পার্টি এখন অনেক বেশি সুসংগঠিত। সাধারণ মানুষ জাতীয় পার্টিকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। আশা করছি, যদি ভোটের পরিবেশ নষ্ট না করা হয়, প্রশাসন নিরপেক্ষ হয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করে, তাহলে আমি আবারও বিজয়ী হব।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০