• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

বিভিন্ন সেক্টরে উন্নতির কারণে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

এনবি নিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রতিটি গ্রামে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা ছাড়াও অবকাঠামো সবকিছুর পরিবর্তন হয়েছে। বেড়েছে মানুষের আয়। এখন একজন শ্রমিক একদিনের পারিশ্রমিক দিয়ে ১২ থেকে ২০ কেজি চাল কিনতে পারেন। এভাবে বিভিন্ন সেক্টরে উন্নতির কারণে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে।’

আজ মঙ্গলবার দুপুরে নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে সমাবেশের আয়োজন করা হয়।

হাছান মাহমুদ বলেন, ‘২০০৮ সালে আওয়ামী লীগের স্লোগান ছিল ‘‘ডিজিটাল বাংলাদেশ’’, যা আজ বাস্তবায়ন হয়েছে। এখন দেশের প্রত্যেকের হাতে ফোন ও ইন্টারনেট। এর ফলে আগে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকার শিক্ষার্থীরা ভর্তি হতে পারতেন, এখন বেশি ভর্তি হন ঢাকার বাইরের শিক্ষার্থী। তারা অনলাইনে ফরম পূরণ ও পরীক্ষায় অংশ নিয়ে ভর্তি হচ্ছেন। এছাড়া দেশের বিভিন্ন সেবা এখন ডিজিটালাইজড হয়েছে, যার ফলে কমেছে মানুষের ভোগান্তি। এরপর ২০১৮ সালে আওয়ামী লীগের স্লোগান ছিল ‘‘গ্রাম হবে শহর’’, যা এখন বাস্তবায়িত হয়েছে।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের এমন উন্নয়নের বিপরীতে তারেক জিয়ার কথা মতো বিএনপির স্লোগান হয়েছে, ‘‘টেক ব্যাক বাংলাদেশ’’। অর্থাৎ তারা দেশকে পেছনে নিতে চায়। তারা তারেক জিয়ার নেতৃত্বে জাতীয় সরকারের ঘোষণা দিয়েছে, বিএনপি ক্ষমতায় গেলে তারেক জিয়ার নেতৃত্বে আবারও হাওয়া ভবনের দুর্নীতিসহ দেশকে পেছনের দিকে নিয়ে যাবে। আবারও হবে বাংলাভাই, একসঙ্গে বোমা ফাটবে ৫ হাজার জায়গায়।’

নিজ দলের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘বিশ্বের কোনও সরকারই শতভাগ নির্ভুল কাজ করতে পারে না। তাই আওয়ামী লীগেরও কিছু ভুল-ত্রুটি রয়েছে। আগামীতে ক্ষমতায় গেলে সেই ভুলগুলো শুধরে দেশকে আরও এগিয়ে নিতে কাজ করবে সরকার। এ কারণে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নেতাকর্মীসহ সবাইকে সহযোগিতা করতে হবে।’

উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। সম্মানিত অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। অন্যদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ‍জুনাইদ আহমেদ পলক, এমপি শহীদুল ইসলাম বকুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০