• সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

সরকারের পতন হবে, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

এনবি নিউজ : বিএনপির সমাবেশে ঘিরে বিভিন্ন স্থানে মামলা হামলার নিন্দা জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৫ বছর ধরে মামলা বহু দিয়েছে। বহু মানুষ গুম করেছে কিন্তু রোখা যায়নি। মানুষ আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠছে এবং উঠবে। এর মাধ্যমেই এ সরকারের পতন হবে এবং জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।’

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির উদ্যোগে ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি গঠন করা হয়েছে। দুদিনব্যাপী কর্মসূচির আজ ছিল আলোচনা সভা।

এতে বিএনপি মহাসচিব আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, ‘এরা কতটা কাপুরুষ। প্রতিটা সমাবেশ হচ্ছে শান্তিপূর্ণ। কোথাও সমস্যা হচ্ছে না। এর মধ্যেও তারা আমাদের ৫০০–এর বেশি মানুষকে গ্রেফতার করেছে, মিথ্যা মামলা, গায়েবি মামলা দিচ্ছে। এতে করে রোখা যাবে না। ‘

মির্জা ফখরুল বলেন, কঠিন লড়াই শুরু হয়েছে। এ লড়াইয়ে জয়ী হতে হলে ভাসানীকে প্রতিমুহূর্তে স্মরণ করতে হবে।
এখন রাজনীতি বদলে গেছে। একটা নষ্ট সময় চলছে। এ সময়ে মাওলানা ভাসানী যে স্মরণ করা বা অনুসরণ করার লোক খুঁজে পাওয়া যাবে না। তাকে নিয়ে আরও গবেষণা করতে হবে। তিনি উপমহাদেশের একজন কিংবদন্তি।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক মাহবুব উল্লাহ, দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১