• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

এক মাস হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত পাবনার কাশিনাথপুর থেকে নিখোঁজ স্কুল ছাত্রী তুলিকে উদ্ধার করতে পারেনি।

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

এনবি নিউজ :  এক মাসের বেশি সময় পার হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত পাবনা জেলার কাশিনাথপুর থেকে নিখোঁজ স্কুল ছাত্রী তুলি রানী সাহার সন্ধান বের করতে পারেনি। গত ১৭ অক্টোবর ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী তুলী স্কুল শেষ করে বাসায় ফেরার পথে নিখোঁজ হন। পরিবারের দাবি তাদের সন্তানকে অপহরন করা হয়েছে।

তুলির বাবা উদয় সাহা জানান, তার শিশু সন্তানের বয়স মাত্র ১২ বছর। স্কুল থেকে বাসায় আসা যাওয়ার পথে পাশের চিনাখড়া এলাকার অনন্তসহ কিছু বখাটে ছেলে তাকে উত্যক্ত করতো। ঘটনার দিন তুলী স্কুল শেষ করে বাসায় না ফেরায় বিষয়টি থানা পুলিশকে জানানো হয় এবং ঘটনায় পরদিন সাঁথিয়া থানা পুলিশ একটি সাধারন ডায়েরী নিয়েছে। ডায়রী নম্বর ৮৫০। তবে এখন পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি। এলাকায় মাইকিং করে ও পোষ্টার ছাপিয়ে প্রচারনা চালিয়েও তার কোনো সন্ধান বের করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার জানান, ঘটনার পর থেকেই তারা তুলিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। পুলিশের চেষ্টা অব্যহত আছে বলে তিনি জানান।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০