• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

সরকারি গুদামে দ্বিগুন খাদ্য মজুত আছে, সংকটের শংকা নেই: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

এনবি নিউজ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকারি গুদামে যে পরিমান খাদ্য মজুত থাকার কথা তার দ্বিগুন আছে। প্রায় ১৮ লাখ টন চাল সরকারি গুদামে মজুদ আছে। পাশাপাশি সরকারি ও বেসরকারিভাবে আমদানি করা হচ্ছে। এর সাথে ১৫ থেকে ২০ দিনের মধ্যেই যোগ হবে নতুন আমনের ফলন। সব মিলিয়ে দেশে খাদ্য সংকটের কোনো শংকা নেই। খাদ্য নিয়ে অযথা কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে দিকে ব্যবসায়ীসহ সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

আজ শনিবার দুপুরে নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে চেম্বর ভবনে ফিতা কেটে মুজিব কর্ণার ও ডাইরেক্টস লাউঞ্জের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেছেন।

এরপর নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের মেম্বার্স ডে ২০২২ উদযাপিত হয়েছে। সেখানেও প্রধান অতিথি হিসাবে যোগ দেন মন্ত্রী। এতে বিশেষ অতিথি ছিলেন ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, আনোয়ার হোসেন হেলাল এমপি, এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক মোসাদ্দেক হোসেন খান টিটু, যশোধা জীবন দেবনাথ। অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধাররা অংশ নিয়ে বক্তব্য দেন। তারা দেশের যে কোন সংকটে সহযোগিতা ও মানুষের পাশে দাড়ানোর প্রতিশ্রুতি দেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০