• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কাতার-ইকুয়েডর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

এনবি নিউজ ডেস্ক : সবাই প্রস্তুত বিশ্বকাপের জন্য। অপেক্ষা কেবল ইতালিয়ান রেফারি ড্যানিয়েল ওরসাটোর বাঁশি বাজানোর। তিনিই আজ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কাতার-ইকুয়েডর লড়াই শুরু করবেন বাঁশি বাজিয়ে।

কাতার দারুণ দুটি ইতিহাস গড়তে যাচ্ছে আজ। মধ্য প্রাচ্যের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করতে যাচ্ছে তারা। একই সঙ্গে বিশ্বকাপে অভিষেকও হচ্ছে তাদের। বিরল এক রেকর্ডেরই মালিক হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। একদিনে দুটি ইতিহাস লিখতে যাচ্ছে তারা।

ঐতিহাসিক এই ম্যাচ ঘিরে কাতারের প্রস্তুতিও খুবই ভালো। কাতারের বিখ্যাত ক্লাব আল সাদের ১৩ জন ফুটবলার আছে কাতার জাতীয় দলে। এদের বেশিরভাগই খেলেন প্রথম একাদশে। সারা বছর একসঙ্গে খেলে আগে থেকেই নিজেদের মধ্যে বোঝাপড়াটা দারুণ। এবার বিশ্বকাপে নিজেদের প্রমাণ করতে মরিয়া দলটা।

কাতার যে বিশ্বকাপে খেলার উপযুক্ত তার প্রমাণ তারা দিয়েছে ২০১৯ সালে এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হয়ে। এবার বিশ্বকাপেও দারুণ কিছু করে দেখাতে চায় কাতার। গতকাল বিশ্বকাপের আগে সংবাদ সম্মেলনে দলটির কোচ ফেলিক্স সানচেজ বলেন, ‘আমরা নিজেদের সেরা প্রস্তুতিটাই নিয়েছি। তবে প্রতিপক্ষের প্রতিও আমাদের সম্মান আছে। তারা বেশ ভালো দল। আশা করি ম্যাচে আমরা ভালো ফল নিয়ে মাঠ ছাড়তে পারব।’

খেলার মধ্যেই ছিল কাতারের ফুটবলাররা। এছাড়াও বিশ্বকাপ উপলক্ষে তারা বিশেষ প্রস্তুতি নিয়েছে তারা। ইকুয়েডরের কোচ গুস্তাভো আলফারোও প্রতিপক্ষের প্রতি সম্মানের চোখেই তাকাচ্ছেন। তিনি বলেছেন, ‘কাতার নিজেদের মাটিতে খেলবে। তারা সমর্থন পাবে। এসবই সত্যি। তবে আমরা নিজেদের খেলাটা খেলতে চাই। নিজেদের ওপর আস্থা রাখতে চাই।’

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০