• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

পলাতক দুই জঙ্গি নজরদারিতে, যেকোনও সময় গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২১ নভেম্বর, ২০২২

এনবি নিউজ : ‘আদালত পাড়া থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া দুই মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিসহ তাদের সহযোগীদের নজরদারিতে রাখা হয়েছে। যেকোনও সময় গ্রেফতার করা হবে।’ এছাড়া জঙ্গিদের আনা-নেওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

আজ সোমবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

হারুন অর রশীদ বলেন, ‘আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় প্রথম চার জনের দুই জনকে জঙ্গিরা পুলিশের চোখে-মুখে পিপার স্প্রে ছিটিয়ে ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় দায়িত্ব পালন অবহেলার জন্য পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

তিনি বলেন, ‘ঘটনার পরপরই মহানগর পুলিশের ডিবি, সিটিটিসি ও থানা পুলিশসহ বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন‌। তাৎক্ষণিকভাবে ঢাকা শহরের সব পয়েন্টে চেকপোস্ট বসায় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করেছি।’

এই ঘটনায় রাজধানীর কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। জঙ্গি ছিনতাইয়ের মামলায় ২০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া ১২ জন আসামির মধ্যে ১০ জনকে ১০ দিনের রিমান্ডে আনা হয়েছে। সবকিছু মিলিয়ে সতর্ক অবস্থানে আছে পুলিশ।

জঙ্গিদের আনা নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হয় দাবি করে ডিবি প্রধান বলেন, ‘তারপরও গতকালের ঘটনায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপির প্রতিটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া রাজধানীর সব সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।’

গতকালের ঘটনার পর আদালতে আইনজীবীরা আতঙ্কে রয়েছেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনজীবীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া জঙ্গি আনা-নেওয়ার ক্ষেত্রে টহল জোরদার করা হয়েছে।’

এই ঘটনায় জড়িত প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিবি প্রধান।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০