• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

আইজিপির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দলীয় কর্মসূচিতে সহযোগিতার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) . বেনজীর আহমেদের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করেছে।

আজ বুধবার পুলিশ সদর দফতরে বিকাল সাড়ে ৪টায় বৈঠক শুরু এবং শেষ হয় বিকাল ৫টায়।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, আইজিপির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা মাসব্যাপী যে কর্মসূচির প্রণয়ন করেছি, সেই কর্মসূচি সফল হওয়ার জন্য তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এ্যানী আরও বলেন, কর্মসূচি যেন স্বাস্থ্যবিধি মেনে করা হয়সে ব্যাপারে অনুরোধ জানিয়েছেন আইজিপি। তিনি আমাদের আরও জানিয়েছেন, জেলামহানগরে যেসব কর্মসূচি আমাদের হবে, সেসব জায়গায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বলে দেবেন আইজিপি।

বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য দলের চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, সদস্য সচিব আবদুস সালাম, সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটির সদস্য সচিব দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির সদস্য সচিব দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন প্রতিনিধি দলে রয়েছেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১