• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বুবলীকে শাকিবের ডায়মন্ড নাকফুল উপহার, অপু  বললেন, ‘কী যে মজা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

অপু বিশ্বাস ও শবনম বুবলী

অপু বিশ্বাস ও শবনম বুবলী

‘শাকিবের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল পেয়ে বুবলীর চোখে জল’, এমন শিরোনামের একটি সংবাদ নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে একাধিক হাসির ইমোটিকন দিয়েছেন অপু বিশ্বাস। শুধু তা-ই নয়, অপু লিখেছেন, ‘কী যে মজা, মজা।’ ফেসবুকে অপু বিশ্বাসের সেই পোস্টের মন্তব্যের ঘরে তাঁর শুভাকাঙ্ক্ষীরা নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ কেউ লিখেছেন, ‘জাতি ডায়মন্ডের ফুলটা দেখতে চায়।’ আবার কেউ লিখেছেন, ‘আহা রে! সান্ত্বনামূলক উপহার।’ চিত্রনায়িকা সুবহা মজা করে লিখেছেন, ‘হালকা পেঁপে কালার।’

অপু বিশ্বাস ও শবনম বুবলী

অপু বিশ্বাস ও শবনম বুবলী

২০ নভেম্বর ছিল ঢালিউড তারকা বুবলীর জন্মদিন। এবার তিনি ৩৪ বছরে পা দিলেন। দিনটিতে তিনি ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। এক ফাঁকে সাংবাদিকের সঙ্গেও কথা বলেন। এবারের জন্মদিনে তিনি জীবনের সেরা উপহার পেয়েছিলেন বলেও তখন জানান। সেদিন বুবলী সাংবাদিকদের বলেছিলেন, ‘জন্মদিনের সেরা উপহার ডায়মন্ডের নাকফুল, বীরের বাবা শাকিব খান দিয়েছে। গত সপ্তাহে আমাকে সে এই উপহার কিনে দিয়েছে। আমি আগে থেকে জানতাম না উপহারটি কী। যখন খুলে দেখলাম নাকফুল, দেখে আমার চোখে জল চলে এসেছিল। এটি হাতে নিয়ে আমি আবেগপ্রবণ হয়েছিলাম। আমি মনে করি, এ উপহার আমার জন্য তার অন্য রকমের ভালোবাসার বহিঃপ্রকাশ।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১