• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

শেখ হাসিনার যাদুকরি নেতৃত্বে সব সাফল্য সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজ : বুধবার দুপুরে পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি–বার্ষিক সমম্মেলনে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, শেখ হাসিনার যাদুকরি নেতৃত্বের কারণে বাংলাদেশের সব সাফল্য

তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি সৃষ্টিশীল সংগঠনের নাম। এই সংগঠনের নেতৃত্বে বঙ্গবন্ধু প্রাণ বাজি রেখে সংগ্রাম করে স্বাধীনতা এনেছেন। বঙ্গবন্ধু শুধু স্বাধীনতা দিয়েই ক্ষান্ত হননি, তিনি চেয়েছিলেন উন্নত সমৃদ্ধ দেশ গড়তে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে হত্যা করায় সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনা দিবানিশি কাজ করে যাচ্ছেন। 

তিনি বলেন, আগে সিনেমায় ফ্লাইওভার দেখা যেত। এখন বাংলাদেশে অনেক জায়গায় দেখা যায়। কবিরা এখন আগে কুঁড়েঘর নিয়ে কবিতা লিখতেন, এখন দুরবিন দিয়েও কুঁড়েঘর দেখা যায় না। ডিজিটাল বাংলাদেশ এক সময় স্বপ্ন মনে হতো, এখন তা স্বপ্ন নয় বাস্তবতা। আবেদন, ভর্তি, লেখাপড়া সবকিছুই হচ্ছে ডিজিটাল ব্যবস্থায়। করোনার টিকা এখনো অনেক দেশ পায়নি, কিন্তু বাংলাদেশ টিকা সংগ্রহে অনেক দেশের চেয়ে এগিয়ে। সমালোচনা করলেও বিএনপির নেতারা টিকা নিচ্ছেন। বাংলাদেশের এসব সাফল্য সম্ভব হয়েছে শেখ হাসিনার যাদুকরি নেতৃত্বের কারণে।

তথ্যমন্ত্রী দলীয় নেতা কর্মীদের উদ্দেশে বলেন, দল ক্ষমতায় থাকলে নেতাকর্মীদের মধ্যে আলস্য এসে যায়। কিন্তু সেটা হতে দেওয়া যাবে না। পিঠ বাঁচাতে এবং টাকা আয় করতে অনেকেই দলে আসবে, কিন্তু তাদের দরকার নেই। পরীক্ষিত নেতাকর্মীরা দলের নেতৃত্বে আসবে। তাহলে শেখ হাসিনার হাত আরও শক্তিশালী হবে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০