• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

জঙ্গি হামলার হুমকি : ইমরানকে লং মার্চ স্থগিত করতে বলল সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

এনবি নিউজ :   পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লং মার্চ রাওয়ালপিণ্ডি থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা স্থগিত করতে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।

এ মাসের শুরুর দিকে লং মার্চ চলাকালে পাঞ্জাবের ওয়াজিরাবাদে গুলি হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়ার পর ইমরান খান বলেছিলেন, তিনি আবার ২৬ নভেম্বর থেকে এই বিক্ষোভযাত্রা শুরু করবেন।

তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লাহ বলছেন, ইমরান খানের জীবনের নিরাপত্তায় ঝুঁকি আছে।

শনিবার ইমরানের নেতৃত্বে লং মার্চের যাত্রা শুরু করার জন্য সমর্থকরা রাওয়ালপিন্ডিতে সমবেত হচ্ছে বলে জানিয়েছে পাকিস্তানের দৈনিক দ্য ডন।

এই প্রস্তুতি চলার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লাহ এক টুইটে বলেছেন, ‘শনিবার পাকিস্তান তেহরিক ই-ইনসাফের (পিটিআই) সমাবেশে সম্ভাব্য হামলার হুমকি নিয়ে নিরাপত্তা সংস্থাগুলোর রেড এলার্ট ইস্যুর প্রেক্ষিতে আমরা একটি নির্দেশনা জারি করেছি। ইমরানের উচিত তাঁর পরিকল্পনা পিছিয়ে দেওয়া। কারণ রাষ্ট্রবিরোধী শক্তি এই সুযোগকে কাজে লাগিয়ে দেশে ‍বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।’

তবে এই হামলার আশঙ্কা এবং সন্ত্রাসী হামলার হুমকি থাকার সতর্কবার্তা নিয়ে ইমরান খানকে জিজ্ঞেস করা হলে সাংবাদিকদেরকে এই পিটিআই নেতা বলেন, তিনি সতর্ক রয়েছেন।

ইমরান বলেন, ‘নিশানা আমি, জনগণ নয়। বোমা হামলা হওয়ার মত কিছু ঘটবে না। তারা আমাকে নিশানা করতে চায়। সুতরাং, আমি পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি ইনশাল্লাহ। আমি উদ্বিগ্ন নই।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১