• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

পারমাণবিক শক্তিতে বিশ্বে সবচেয়ে ক্ষমতাবান হতে চাই : কিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

এনবি নিউজ : একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোকে হুমকি দিয়ে চলেছে উত্তর কোরিয়া। এবার নিজেদের লক্ষ্য সরাসরিই জানান দিল পূর্ব এশিয়ার এই পরমাণু শক্তিধর দেশটি।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তির অধিকারী হওয়াই তাদের চূড়ান্ত লক্ষ্য। আজ রোববার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তির অধিকারী হওয়াই উত্তর কোরিয়ার চূড়ান্ত লক্ষ্য বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এ লক্ষ্যে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাম্প্রতিক উৎক্ষেপণের সঙ্গে জড়িত কয়েক ডজন সামরিক কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছেন তিনি।

সম্প্রতি হোয়াসং-১৭ নামে নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করে উত্তর কোরিয়া। অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিজেই তত্ত্বাবধান করেছিলেন কিম জং উন।

এরপর গত ১৮ নভেম্বর পরমাণু অস্ত্র দিয়ে মার্কিন পরমাণু হুমকি মোকাবিলার প্রতিশ্রুতি দেন তিনি। আর এরপরই বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তির অধিকারী হওয়ার লক্ষ্য জানালেন কিম।

নিজেদের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাম্প্রতিক উৎক্ষেপণের সঙ্গে জড়িত কয়েক ডজন সামরিক কর্মকর্তার পদোন্নতির ঘোষণা দেওয়ার সময় কিম বলেন, রাষ্ট্রের ও জনগণের মর্যাদা এবং সার্বভৌমত্বকে নির্ভরযোগ্যভাবে রক্ষা করার জন্য পারমাণবিক বাহিনী গড়ে তোলা হচ্ছে এবং এর চূড়ান্ত লক্ষ্য হলো- নিজেদেরকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত শক্তি, যা এই শতাব্দীতে নজিরবিহীন এমন পরম শক্তির অধিকারী করা।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০