• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে হারের পর বেলজিয়ামে দাঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

এনবি নিউজ : বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ২-০ গোলে বেলজিয়াম হেরে যাওয়ার পর দেশটির রাজধানী ব্রাসেলসে দাঙ্গা বেঁধেছে। পুলিশ ব্রাসেলসের কেন্দ্রীয় এলাকায় দাঙ্গাবাজদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেলও ছুড়েছে পুলিশ। কিছু এলাকায় যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।
ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ ব্রাসেলসের সিটি সেন্টার থেকে লোকজনকে দূরে থাকতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষ কাজ করছে।
ক্লোজ আরও বলেন, ‘ ঘটনার তীব্র নিন্দা জানাই। পুলিশ এরই মধ্যে কঠোর ব্যবস্থা নিয়েছে। আমি ভক্তদের শহরের কেন্দ্রে না আসতে বলছি। পুলিশ সর্বজনীন শৃঙ্খলা রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি।’

পুলিশ বলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে দাঙ্গার ঘটনায় কতজনকে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনার পর মেট্রো স্টেশন ও বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে নেদারল্যান্ডস, আমস্টারডাম ও হেগ শহরেও ফুটবল ঘিরে বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে।

বেলজিয়ামের হারে দেশটির ফুটবল ভক্তদের মধ্য সহিংসতা ছড়ালেও মরক্কোর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সেখানকার রাস্তায় লোকজন স্বতঃস্ফূর্তভাবে জয় উদ্যাপন করছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১