• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বিসি-র সাংবাদিককে মারধর করল চিনের পুলিশ, অবশেষে গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

এনবি নিউজ ডেস্ক : চিনে জিনপিং সরকারের কোভিড-শূন্য নীতির বিরুদ্ধে পথে নেমেছেন মানুষ। রবিবার বেজিং এবং শাংহাইয়ের রাস্তায় শ’য়ে শ’য়ে মানুষ বিক্ষোভ দেখান। সেখানেই খবর সংগ্রহ করতে যান বিবিসি-র সাংবাদিক।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি-র এক সাংবাদিককে গ্রেফতার করেছে চিনের পুলিশ। তিনি চিনে সরকারের কোভিড-নীতির বিরুদ্ধে জনগণের বিক্ষোভ কভার করতে গিয়েছিলেন। রবিবার বিবিসি-র তরফে দাবি করা হয়েছে, তাঁদের কর্তব্যরত সাংবাদিককে মারধর করেছে চিনের পুলিশ। তাঁকে গ্রেফতারও করা হয়েছে।

চিনে শি জিনপিং সরকারের কোভিড-শূন্য নীতির বিরুদ্ধে পথে নেমেছেন সাধারণ মানুষ। রবিবার বেজিং এবং শাংহাইয়ের রাস্তায় শ’য়ে শ’য়ে মানুষ বিক্ষোভ দেখান। সেখানেই খবর সংগ্রহ করতে গিয়েছিলেন বিবিসি-র ওই সাংবাদিক। তাঁকে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। শাংহাই থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি হেফাজতে সাংবাদিককে মারধর করার অভিযোগও উঠেছে জিনপিং সরকারের বিরুদ্ধে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০