• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

চীনের গুয়াংঝোউ শহরে কোভিড বিধিনিষেধ শিথিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

 

 

এনবি নিউজ :   চীনের গুয়াংঝোউ শহরে কোভিড বিধিনিষেধের প্রতিবাদে বিক্ষোভ দমনে পিপিই পরে অবস্থান নেয় দাঙ্গা পুলিশ। ছবি : সংগৃহীত

করোনা অতিমারি নিয়ন্ত্রণে বেইজিংয়ের কঠোর নীতি ও তৎপরতার বিরুদ্ধে বেশ কিছু প্রতিবাদ বিক্ষোভ এবং দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংঝোউতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর কর্তৃপক্ষ সেখানে কোভিড বিধিনিষেধ শিথিল করেছে।

চীন তার ‘শূন্য কোভিড নীতি’র আওতায় ব্যাপকহারে লকডাউন, ভ্রমণ নিষেধাজ্ঞা জারিসহ গণহারে করোনা পরীক্ষা করে আসছে যার বিরুদ্ধে ক্রমশ প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠছে দেশের জনগণ। তবে বিশ্বের অধিকাংশ দেশ ইতোমধ্যে কোভিড কড়াকড়ি অনেকটাই শিথিল করে নিয়েছে।

এ সপ্তাহে কোভিড কড়াকড়ির বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে চীনের সাংহাই, বেইজিং ও অন্যান্য শহরগুলোয় যা ২০১২ সালে প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর একটি অবিস্মরণীয় ঘটনা।

বুধবার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর চংকিংয়ের একজন কর্মকর্তা জানান শহরটিতে লোকজনের চলাফেরায় বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে এবং কোভিড আক্রান্তদের বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

কিন্তু দেশজুড়ে কোভিড বিধিনিষেধ শিথিল করার পর বিষয়টিকে জীবন রক্ষায় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শূন্য কোভিড নীতির বিষয়ে একটি বড় ধরনের ইউটার্ন হিসেবেই দেখা হচ্ছে।

আলজাজিরার এক প্রতিবেদনে হংকং ভিত্তিক প্রতিবেদকের বরাত দিয়ে জানানো হয় গুয়াংঝোউতে বিক্ষোভ সহিংস রূপ নেয়। শহরটিতে করোনা সংক্রমণ সাম্প্রতিক সময়ে মারাত্মক আকার ধারণ করেছে। ওই প্রতিবেদনে বলা হয় বিক্ষোভ দেশটির অন্যান্য বড় শহরগুলোতেও ছড়িয়ে পড়ে। এদিকে সহিংসতা এড়াতে চীনের শীর্ষ নিরাপত্তা সংস্থা ‘শত্রুতাপূর্ণ শক্তি’র বিরুদ্ধে অভিযানের ডাক দিয়েছে।

তবে সরকার কী করবে তা এখনও পরিষ্কার নয় আর এসব বিক্ষোভে বাইরের শক্তির হস্তক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০