• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আমাদের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কর্মকান্ডের সমুচিত জবাব দেবে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

এনবি নিউজ : বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গত পরশু বিআরটিসি বাস মতিঝিলে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারা জানান দিয়েছে যে, আবার তারা ফিরে আসছে। খেলা হবে আর আমাদের কর্মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর ললিপপ খাবে তা হবে না। প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারা দেবে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারাদেশে ইউনিয়ন গ্রাম পাড়া-মহল্লায় পাহারা থাকবে।

আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আপনাদের সোহরাওয়াদী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান স্বাধীনতার ঘোষণাস্থল কিন্তু সেই জায়গা আপনাদের পছন্দ নয়। পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছে সেই জায়গা আপনাদের পছন্দ নয়। ১০ ডিসেম্বর থেকেই কিন্তু ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার শুরু হয়েছিল।

তিনি বলেন, আমরা বলেছি পরিবহণ ধর্মঘট হবে না। বিভিন্ন জায়গার সমাবেশে নেতারা অনুরোধ রেখেছেন। তবে সমাবেশের নামে যদি কোনো বিশৃঙ্খলা করা হয়, কোনো সহিংসতা করা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেবে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০