• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

স্বাধীনতাবিরোধীদের সঙ্গে কোনোভাবে আপস হতে পারে না: চুন্নু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

এনবি নিউজ : জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলে, এমনকি আমাদের দলেও বিভিন্ন সময়ে যুদ্ধাপরাধীরা স্থান পেয়ে গেছে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে এটা আমার জন্য লজ্জার ও দুঃখজনক। স্বাধীনতাবিরোধীদের সঙ্গে কোনোভাবে আপস হতে পারে না।’

আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি সরকার দেশ থেকে দুর্নীতি দূর করার কোনও উদ্যোগ নেয়নি। দেশে বেকার সমস্যা দূরীকরণে তাদের কোনও উদ্যোগ নেই। দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে, ব্যাংক লুট হচ্ছে। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে আর চায় না।’

মুজিবুল হক চুন্নু আরও বলেন, ‘দেশে এখনও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি, যে আদর্শে দেশ স্বাধীন হয়েছিল, তার লেশমাত্র নেই। দেশ আমাদের। দেশটা স্বাধীন করেছি। অনেক কষ্ট করেছি। ভারতে ট্রেনিং নেওয়ার সময় যুদ্ধ করার সময় বঙ্গবন্ধুর আহ্বানে জীবনের মায়া ত্যাগ করে আমরা যুদ্ধ করেছি। এটাকে রক্ষা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে বলবো, দেশ আমরা স্বাধীন করেছি, তাদের দায়িত্ব দেশকে গড়ে তোলার।’

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের উচিত দায়িত্ব নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে বসে পরিস্থিতি স্বাভাবিক করা, যাতে হানাহানি, দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে পারি।’

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১