• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

জনগন অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার চায়: মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

এনবি নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের মানুষ আগামী দিনে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক একটি নির্বাচনের মাধ্যমে এ দেশে গণতান্ত্রিক সরকার চায়, আন্তর্জাতিক শক্তিও তাই চায়।

আজ সকালে বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য গায়ের জোরে দিনের ভোট রাতে ডাকাতি করেছে। আবার এই ধরনের একটি নির্বাচন করার জন্য সারাদেশে বিএনপি নেতাকর্মীদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা হচ্ছে। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বীর মুক্তিযোদ্ধা, তাকেও কারাগারে রাখা হয়েছে। আমাদের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সিনিয়র মহাসচিব রিজভী আহমেদ, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলনসহ আমাদের হাজারের ওপরে নেতাকর্মী ৭ থেকে ১০ ডিসেম্বরে গ্রেফতার হয়েছে। এসব সরকারের দমননীতির নগ্ন চরিত্রের বহিঃপ্রকাশ। এই ঘটনার পর সারাদেশের মানুষ বিক্ষুব্ধ।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকের এই বিজয় দিবসে আমরা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা যে ১০ দফা দিয়েছি সেই দফা বাস্তবায়নে এ দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। যাতে করে দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান, আমান উল্লাহ আমান, ড. আব্দুল মঈন খান প্রমুখ।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১