• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

নারায়ণগঞ্জে ৫ পুলিশকে পেটাল চেয়ারম্যানের মদ্যপ ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

এনবি নিউজ : নারায়ণগঞ্জের বন্দরে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের কাগজপত্র চাওয়ায় মদ খেয়ে গভীর রাতে টহল ডিউটিরত পুলিশকে মারধরের খবর পাওয়া গেছে। বন্দরের মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদের ছেলের নেতৃত্বে হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে বন্দরের কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে চেয়ারম্যানের ছেলে মাহমুদুল হাসান শুভকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে টহল ডিউটিতে থাকা কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটে। গ্রেফতার শুভ বন্দরের মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার রাত ১২টার দিকে কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই শফিউল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে টহল দিচ্ছিলেন। এ সময় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আরোহীর পরিচয় জানতে চাইলে আরোহী চেয়ারম্যান ছেলে শুভর লোক পরিচয় দেয় এবং বিয়ে বাড়িতে এসেছেন বললে তাকে ছেড়ে দেন। মোটরসাইকেল নিয়ে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে মাহমুদুল হাসান শুভর নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশের গাড়িচালক কনস্টেবলসহ ৫ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশের এএসআই শফিউল্লাহ বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা করেন।

বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, পুলিশের দায়িত্ব পালনে বাধা এবং পুলিশকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদের ছেলে মাহমুদুল হাসান শুভকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতার শুভর বিরুদ্ধে চাঁদাবাজির মামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অসংখ্য অভিযোগ রয়েছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০