• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আগামীকাল ‘রাষ্ট্র মেরামতের’ রূপরেখা দেবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

এনবি নিউজ : ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা দেবে বিএনপি। আগামীকাল সোমবার বিকাল তিনটায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সাক্ষরিত এক আমন্ত্রণ পত্রে এ তথ্য জানানো হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়র সদস্য শামসুদ্দিন দিদার জানান, আগামীকাল সোমবার (১৯ ডিসেম্বর) বিএনপির পক্ষ থেকে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করা হবে। সেই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্টজন, সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’তে ২৭টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যেসব দল সহমত জানিয়ে রাজপথে আন্দোলন করবে, বিএনপি ক্ষমতায় গেলে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে। সেই সরকারকে নিয়ে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’র ২৭ দফা বাস্তবায়ন করা হবে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১