• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সংসদ থেকে পদত্যাগ করলেন বিএনপির হারুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

এনবি নিউজ : এনবি নিউজ : বিদেশ থাকায় এতোদিন পদত্যাগ করতে পারেনি।আজ সংসদ থেকে নিজের পদ প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ।আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদে সশরীরে উপস্থিত হয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর হারুন অর রশিদ বলেন, বর্তমানে দেশ আইন ও সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে না। জাতীয় সংসদে এখন কোনো বিরোধী দল নেই।

তিনি বলেন, আমাদের সমাবেশের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদে বিএনপির সাতজন এমপি পদত্যাগপত্র জমা দিয়েছিলাম। কিন্তু আমি দেশের বাইরে থাকার কারণে আমার পদত্যাগপত্র গৃহীত হয়নি। আমি বুধবার রাতে দেশে এসেছি এবং আজ জাতীয় সংসদের মাননীয় স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।

সংসদের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সংসদ মহাজোট সরকারের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। এ সংসদকে অবিলম্বে বিলুপ্ত করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

মহাজোটের শরিকদের পদত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার ফাঁকা মাঠে গোল দিতে চায়। বিএনপি ও তার জোটসঙ্গীরা আগামী নির্বাচনে অংশ না নিলে দেশে কোনো অর্থবহ নির্বাচন হবে না।

বিএনপির এমপিদের সংসদ থেকে পদত্যাগকে সরকারের দমন-পীড়ন ও নির্যাতন নীতির বিরুদ্ধে প্রতিবাদের বার্তা হিসেবে উল্লেখ করেন তিনি।

চলতি একাদশ জাতীয় সংসদে বিএনপির সাতজন সংসদ সদস্য ছিলেন। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় জনসভা থেকে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পরের দিন ১১ ডিসেম্বর দলটির পাঁচজন সদস্য সংসদ গিয়ে তাদের পদত্যাগপত্র জমা দেন। আরেকজন অসুস্থ থাকায় তার পক্ষে পদত্যাগপত্র জমা দেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ওই সময় হারুন বিদেশে থাকার কারণে পদত্যাগপত্র জমা দিতে পারেননি।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১