• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

আ.লীগের সম্মলনে বিএনপির মোশাররফ, মঈন, নজরুলকে আমন্ত্রণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

 

এনবি নিউজ : ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন বিএনপি’র সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খান।

আজ শুক্রবার আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে  এসে আমন্ত্রণ জানায়। আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক আবু সায়েম এর নেতৃত্বে আওয়ামী লীগের সম্মেলনের অভ্যর্থনা কমিটির সদস্যরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

এ সময় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আওয়ামী লীগের প্রতিনিধিদের বলেন, ‘আমাদের সব নেতারা কারাগারে। আমরা সম্মেলনে কিভাবে যাব।’ এর জবাবে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম বলেন, ‘এটা সরকারের ব্যাপার। আমরা দলের পক্ষ থেকে এসেছি আমরা আশা করি আপনাদের প্রতিনিধি দল সম্মেলনে যাবেন।’ এরপর প্রিন্স বলেন, ‘দলের হাই কমান্ডের সঙ্গে আলোচনা করে জানানো হবে।’

আমন্ত্রণপত্র গ্রহণের সময় অন্যদের মধ্যে বিএনপি’র সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ তথ্য বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলসহ কয়েকজন বিএনপি নেতা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০