• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯ মার্চ মুক্তি পাচ্ছে জয়ার ‘অলাতচক্র’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১

এনবি ডেস্ক : আগামী ১৯ মার্চ মুক্তি পাচ্ছে বাংলা ভাষায় প্রথম থ্রিডি চলচ্চিত্র ‘অলাতচক্র’। সিনেমাটিতে অভিনয় করেছেন জয়া আহসান। সরকারি অনুদানের নির্মিত ‘অলাতচক্র’ সিনেমার টিজার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পরিচালক হাবিবুর রহমান।

ফেসবুকে তিনি লিখেছেন, “শুভমুক্তি ১৯ মার্চ, ২০২১। মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে মুক্তি পেতে যাচ্ছে, মুক্তিযুদ্ধের পটভূমিতে আহমদ ছফার উপন্যাস অবলম্বনে; বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি চলচ্চিত্র ‘অলাতচক্র’। ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।”

‘অলাতচক্র’ উপন্যাসে দানিয়েলের জবানিতে নিজেকেই তুলে ধরেছেন লেখক আহমদ ছফা। নিজের প্রেমিকারূপে সৃষ্টি করেছেন তায়েবা চরিত্রটি। যে চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর দানিয়েল চরিত্রে আছেন আহমেদ রুবেল। ১৯৮৫ সালে প্রকাশিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অলাতচক্র’।

সিনেমায় জয়া-রুবেল ছাড়াও অন্যান্য চরিত্রে আছেন মাহতাব হাসান, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশাররফ প্রমুখ।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০