• বুধবার, ২০ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

ঢাবি শিক্ষক সমিতিতে নীল দলের নিরঙ্কুশ বিজয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

এনবি নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া সভাপতি এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তারা উভয়েই নীল দলের পক্ষ থেকে নির্বাচন করেছেন।

বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শিক্ষক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই দিন বিকাল সাড়ে ৫টায় ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল এবং বিএনপি ও জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের ১৫ পদের ১৪টিতেই জয় পেয়েছে নীল দল। বিএনপিপন্থি শিক্ষকদের সাদা প্যানেলে জয় পেয়েছেন শুধু সহ-সভাপতি পদের প্রার্থী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান।

নীল দল থেকে বাকি প্রার্থীরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. খাদেমুল হক, কোষাধ্যক্ষ পদে হাজী মুহম্মদ মুহসিন হলের প্রভোস্ট অধ্যাপক মাসুদুর রহমান এবং সদস্য পদে ড. মোহাম্মদ জিয়াউর রহমান, ড. আবু জাফর মো. শফিউল আলম ভূইয়া, ড. মো. আমজাদ আলী, ড. মো. সাইফুল ইসলাম খান, ড. শারমিন মুসা, ড. মো. মাকসুদুর রহমান, অধ্যাপক মোহাম্মদ আলী আক্কাছ, ড. চন্দ্রনাথ পোদ্দার, ড. শরীফ আখতারুজ্জামান, মো. কামরুল হাসান।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১