• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ঢাকা বার নির্বাচনে সভাপতি আওয়ামী লীগের, সাধারণ সম্পাদক বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজ : ঢাকা আইনজীবী সমিতির ২০২১-২২ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের অ্যাডভোকেট আবুল বাতেন, অপরদিকে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের খোন্দকার মো. হযরত আলী।

সাদা প্যানেলের সভাপতি পদসহ ১৫ জন জয়ী হয়েছেন। নীল প্যানেলের সাধারন সম্পাদক পদসহ আট জন জয়ী হয়েছেন ।

আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের বিজয়ীরা হলেন- সভাপতি অ্যাডভোকেট আবুল বাতেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে এ কে এম সালাহউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান (তারেক), ট্রেজারার পদে একেএম আরিফুল ইসলাম কাওছার, লাইব্রেরি সম্পাদক পদে শারমিন সুলতানা হ্যাপী, সাংস্কৃতিক সম্পাদক পদে শায়লা পারভীন পিয়া, অফিস সম্পাদক পদে জাকির হোসাইন (লিঙ্কন), ক্রীড়া সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক এ এস ইমরুল কায়েশ।

অপরদিকে সাদা প্যানেলের সদস্য পদে বিজয়ীরা হলেন- এ বি এম ফয়সাল সারোয়ার, বাহারুল ইসলাম (বাহার), মো. মহিন উদ্দিন (মহিন), জুয়েল চন্দ্র মাদক, সুলতানা রাজিয়া রুমা ও মো. আহসান হাবিব।

বিএনপি-সমর্থিত নীল প্যানেলের বিজয়ীরা হলেন- সাধারণ সম্পাদক খোন্দকার মো. হযরত আলী, সিনিয়র সহ-সভাপতি পদে আলহাজ কামাল উদ্দিন ও সহ-সভাপতি পদে মো. আনিসুর রহমান (আনিস)।

এ প্যানেলের সদস্য পদে বিজয়ীরা হলেন- বাবুল আক্তার (বাবু), এম আর কে রাসেল, মো. হোসনী মোবারক (রকি), মো. সোহাগ হাসান রনি ও মোসা. তাসলিমা আক্তার।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১