• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ মন্দার কবলে পড়ার আভাস আইএমএফের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩

এনবি নিউজ ডেস্ক : বিদায়ী বছরের তুলনায় ২০২৩ সালে বিশ্ব অর্থনীতি ‘কঠিন’ হওয়ার আভাস দিয়ে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, এই বছর বিশ্বের এক তৃতীয়াংশ মন্দের কবলে পড়তে পারে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, করোনা মহামারির প্রভাবে ২০২২ সালে অস্থিরতার মধ্যে দিয়ে গেছে পুরো বিশ্ব। তবে নতুন বছর সুন্দর আর সম্ভাবনাময় হবে, এমন আশায় বুক বেঁধেছেন অনেকে। কিন্তু চলতি বছর আরও কঠিন হবে বলেছেন ক্রিস্টালিনা জর্জিয়েভা।

সিবিএস নিউজের ফেস দ্য নেশনে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের অর্থনীতির চাকা ধীরগতির হওয়ায় গত বছরের তুলনায় ২০২৩ সাল ‘আরও কঠিন’ হতে যাচ্ছে।’

ইউক্রেনে যুদ্ধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, উচ্চ সুদহার ও চীনে কোভিড ছড়িয়ে পড়ায় বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ চাপ সৃষ্টি হওয়ায় এমন শঙ্কা জেগেছে। এ প্রসঙ্গে আইএমএফের শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমাদের ধারণা অনুযায়ী বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ মন্দায় পড়বে। এমনকি যেসব দেশে এই সংকটে নেই, সেসব দেশেও লাখ লাখ মানুষ মন্দার মতো পরিস্থিতির মুখে পড়বে।’

তেইশ সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের শুরুটাও কঠিন হবে বলে সতর্ক করেছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক জর্জিয়েভা। চীন এবং ওই অঞ্চলে বৈশ্বিক প্রবৃদ্ধিতে প্রভাব হবে নেতিবাচক। সূত্র: বিবিসি, রয়টার্স

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১