• শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

ক্র্যাবের সভাপতি তমাল সম্পাদক মামুনুর রশীদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩

এনবি নিউজ : বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে নির্বাচন অনুষ্ঠিত হলো আজ। সদস্যদের ভোটের মাধ্যমে নতুন সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক মামুনুর রশীদ নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে দিনভর ভোটগ্রহণ শেষে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন সিনিয়র সাংবাদিক পারভেজ খানসহ চার সদস্যের নির্বাচন কমিশন।

এর আগে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ভোটার ২৯৩ জন। মোট ভোট পেড়েছে ২৭৩। এরমধ্যে চারজন সভাপতি পদে ভোট দেননি। এছাড়া দফতার সম্পাদক কামাল হোসেন তালুকদার ও প্রশিক্ষণ ও তথ্য-প্রযুক্তি সম্পাদক ইসমাঈল হোসেন ইমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

মির্জা মেহেদী তমাল সভাপতি পদে ১৫২ ভোট, মামুনুর রশীদ সাধারণ সম্পাদক পদে ১৫৭ ভোট, আনোয়ারুল হক বকুল সাংগঠনিক সম্পাদক পদে ২১৯ ভোট, প্রচার ও প্রকাশনায় এসব এম ফয়েজ ১৪৮ ভোট, সহ-সভাপতি মাসুম মিজান ১৬১ ভোট, যুগ্ম সম্পাদক রুদ্র মিজান ১৩৩ ভোট, অর্থ সম্পাদক ইমদাদুল হক ১৪০ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর ১৩৫ ভোট, কল্যাণ সম্পাদক অসিম সিদ্দিকী ১৬৬ ভোট, আন্তর্জাতিক সম্পাদক তানভীর ১৩৮ ভোট এবং কার্যনির্বাহী সদস্য আব্দল্লাহ আল মামুন ১৭৬, জসীম উদ্দীন ১৩৫ ও এনামুল করিম রুপম ৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১