• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩

এনবি নিউজ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে চীনের কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধিদল।

আজ বুধবার সকালে রাজধানীর সেতুভবনে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার চে ঝুর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশে পদ্মা সেতু, বঙ্গবন্ধু কর্ণফুলী ট্যানেল, বাস র্যা পিড ট্রানজিট-বিআরটি নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে চীনের অবদানের কথা তুলে ধরেন। পার্টি টু পার্টি ও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। এ সময় তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানায় চীনের প্রতিনিধিদল।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১