এনবি নিউজ : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রান্নার চুলা থেকে ঘরে আগুন লেগে এক পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া গ্রামে বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে এ অগ্নি দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
নিহতরা হলেন– মহাজন পাড়ায় অটো রিকশা চালক খোকন বসাকের বাবা কাঙাল বসাক (৭০), মা লোকপ্রিয়া বসাক (৬০), স্ত্রী লাকী বসাক (৩২), সন্তান সৌরভ বসাক (১২) ও সনৈতি বসাক (৪)।
গৃহকর্তা খোকন বসাক (৪২) ঘর থেকে বের হতে পারলেও দগ্ধ হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।