• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

বিশ্ব ইজতেমা : ধর্মীয় ভাবগাম্ভীর্যে অতিবাহিত হচ্ছে দ্বিতীয় দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩

 

এনবি নিউজ : লাখো মুসল্লির ‘আল্লাহু আকবার’ ধ্বনি, জিকির ও তাবলীগের দেশি-বিদেশি বয়োজ্যেষ্ঠদের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে।

তাবলীগের লাখো মুসল্লির সঙ্গে অর্ধ-শতাধিক দেশের পাঁচ হাজারের বেশি বিদেশি মুসল্লি রয়েছেন ইজতেমা ময়দানে।

শনিবার (২১ জানুয়ারি) ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লির নিজামুদ্দিনের মাওলানা ইয়াকুব আলী। আসরের নামাজের পর যৌতুকবিহীন ও নগদ দেনমোহর পরিশোধপূর্বক গণ বিয়ে অনুষ্ঠিত হবে ইজতেমার মূল বয়ান মঞ্চে। বিয়ে পড়াবেন মাওলানা সাদের ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ।

ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

লাইলাহা ইল্লাল্লাহ ধ্বনিতে তুরাগ নদী তীরবর্তী বিশাল এলাকা মুখরিত হয়েছে। বিরাজ করছে এক অভূতপূর্ব ভাবগম্ভীর পরিবেশ।

আগামীকাল রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে তাবলীগের শীর্ষ মুরুব্বী মাওলানা সাদ কান্দলভি অনুসারীদের ইজতেমার এই পর্ব শেষ হবে।

এদিকে, ইজতেমায় আরও দুই মুসল্লি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। এ নিয়ে এ পর্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১