• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

শেষ হলো দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩

এনবি নিউজ : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীপাড়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হয়েছে। দুপুর ১২টা ১৬ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১২টা ৪৫ মিনিটে।

মোনাজাতে ক্ষমা, আত্মশুদ্ধি, আল্লাহর রহমত ও সন্তুষ্টি কামনা করেন মুসল্লিরা।

৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করেন ইজতেমার শীর্ষ মুরুব্বি দিল্লির হজরত মাওলানা মোহাম্মদ সাদ কান্দলাভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী।

এর মধ্য দিয়ে শেষ হলো ২০২৩ সালের বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির আল্লাহু আকবর ধ্বনিতে মুখর হয়ে ওঠে টঙ্গীর তুরাগপাড়ের বিশ্ব ইজতেমা ময়দান।

আখেরি মোনাজাতে অংশ নিতে ফজরের ওয়াক্ত থেকেই টঙ্গী ও ঢাকার আশপাশের এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের স্রোত বাড়তে থাকে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১