• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

বুধবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে এলডিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ সংবাদটির পাঠক ২ জন

এনবি নিউজ : চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ২৫ জানুয়ারি (বুধবার) দুপুর আড়াইটায় রাজধানীর এফডিসি সংলগ্ন এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি।

এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি থাকবেন এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।

আজ এলডিপি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার বিকেলে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রেসিডিয়াম সদস্যদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমদ। সমাবেশটি সফল করার জন্য ঢাকা মহানগর এলডিপিসহ দলের প্রত্যেকটি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে নির্দেশ দেন তিনি।

বৈঠকে এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম, ডক্টর নিয়ামুল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোর্শেদ, অধ্যক্ষ কে কিউ স্যাকলায়েন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:১৪ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:৩০ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১২:১২ অপরাহ্ণ
    আছরবিকাল ৩:২৯ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:৫৫ অপরাহ্ণ
    এশা রাত ৭:১১ অপরাহ্ণ