• শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সুন্দরবনে হরিণের মাংসসহ দুই শিকারিকে আটক করেছে বনরক্ষীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩

এনবি নিউজ : বাগেরহাটের পূর্ব সুন্দরবন থেকে ১৬ কেজি হরিণের মাংস, ফাঁদ ও ইঞ্জিনচালিত ট্রলারসহ দুই শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। রবিবার সন্ধ্যায় সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের আওতাধীন ডিমেরচর এলাকা থেকে আটক করা হয় দুই শিকারিকে।

তারা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের মো. ইদ্রিস আলী (৪০) ও চর লাঠিমারা গ্রামের মো. নিজাম উদ্দিন (৪৫)। আটক শিকরীদের সোমবার সকালে বাগেরহাট আদালতে পাঠালে বিচারত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছবুর জানান, রবিবার সন্ধ্যায় তিনি বনরক্ষীদের নিয়ে নিয়মিত টহলকালে ডিমের চর এলাকার খালে একটি ফিশিং ট্রলার দেখতে পান। এসময় ওই ট্রলারে থাকা লোকজন বনরক্ষীদের দেখতে পেয়ে দ্রুত ট্রলার চালিয়ে বনের কিনারায় চলে যায়। একপর্যায়ে ট্রলারটি ফেলে কয়েকজন লোক লাফিয়ে বনের মধ্যে পালিয়ে যায়। পরে ট্রলার তল্লাশি করে ১৬ কেজি হরিণের মাংস ও ১৫০ ফুট হরিণ ধরা নাইলনের দড়ির ফাঁদ পাওয়া যায়। পরবর্তীতে টহলদরের বনরক্ষীরা চোরা শিকারীদের ধরতে বনে তল্লাশি অভিযান শুরু করেন। প্রায় ঘন্টাখানের তল্লাশির পর দুই শিকরাীকে ধরতে সক্ষম হন তারা। শিকারী দলের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।

সুন্দরবনের পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের ফরেস্ট রেঞ্জার সুফল রায় জানান, আটক শিকারীদের নামে বন আইনে মামলা দিয়ে সোমবার সকালে বাগেরহাট আদালতে পাঠালে বিচারত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। উদ্ধার হওয়ার ১৬ কেজি হরিণের মাংস আদালতের নির্দেশনা অনুযায়ী মাটিচাপা দেয়া হয়েছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০