• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

সুতা, রংসহ সব কাঁচামালের দাম বাড়ায় বিপাকে তাঁত শিল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩

এনবি নিউজ : সুতা, রংসহ সব কাঁচামালের দাম বাড়ায় চাপে পড়েছে তাঁত শিল্প। এছাড়া তাঁতপণ্যের চাহিদা অনেকাংশে ঈদ, পূজা ও নববর্ষ-কেন্দ্রিক হওয়ায় তাঁতীদের কর্মব্যস্ততা সব সময় সমান থাকে না। তবুও বছরে প্রায় ২৭ লাখ শাড়ি-লুঙ্গি তৈরি হয় দেশের তাঁত শিল্পে।

দেশের তাঁত শিল্পে গত সেপ্টেম্বর থেকে মন্দাভাব চলছে। হাটগুলোতে কমে গেছে তাঁতপণ্যের বেচা-বিক্রি। এমন পরিস্থিতিতে রং-সুতাসহ সব ধরনের কাঁচামালের দাম বেড়েছে অস্বাভাবিক। বিপাকে পড়েছেন তাঁতীরা।

“আমরা তো লসে আছি, বাজার খুব খারাপ। সুতার দাম রঙের দাম যেভাবে বাড়তেছে তাতে আসছে দিনে আর তাঁতী সম্প্রদায় থাকবেনা।” বলছেন একজন তাঁতী।

“যে কাপড়টা ১১শ টাকা খরচে তৈরি সেটা অনেক সময় বিক্রি হয় এক হাজার টাকাতেও।” বলেন বেলকুচির তাঁত ব্যবসায়ী আবদুল মজিদ।

তাঁত বোর্ড ও তাঁতীদের তথ্য বলছে, দেশে দিনে প্রায় ২৭ লাখের মতো শাড়ী-লুঙ্গী তৈরি হয়। এর ৪০ থেকে ৫০ শতাংশ দেশে ও বাকিটা ভারত-সহ অন্যান্য দেশে রপ্তানি হয়।

“তাঁত বোর্ড তাঁতীদের সাথে নাই। আমরা সরকারের পলিসির কিছু ভুরের কারণে আমরা তাঁতীরা বঞ্চিত হচ্ছি অথচ সরকার ঠিকই টাকা খরচ করছে।” বলেন সিরাজগঞ্জের পদকপ্রাপ্ত তাঁতী  আফজাল হোসেন লাভলু।

এক্সপোর্টকে আরও বাড়াতে হলে আমাদের আরও কিছু সহায়তা দিতে হবে রকারের পক্ষ থেকে। বিশেষ করে কাস্টমসের জটিলতা, ইনসেটিভ বাড়ানো, তাঁতীরা নিজেই সরাসরি ভারতে বিক্রি করতে পারে এই ব্যবস্থাগুলো নেওয়া দরকার।” বলেন ব্যবসায়ীরা।

কালের বিবর্তনে দেশের তাঁত শিল্পে কিছুটা আধুনিকতার ছোয়া লেগেছে। তবে তাঁতীদের যথাযথ প্রশিক্ষিত করা যায়নি। এতে এ শিল্পে প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না। যদিও হাতছানি দিচ্ছে অপার সম্ভাবনা।

তবে সুযোগ কাজে লাগাতে তাঁতীদের প্রশিক্ষণ জরুরি বলছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি তৈরি পোশাকের মতো তাঁতপণ্যেরও আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করার পরামর্শ তাদের।

এদিকে, তাঁতীদের সমিতির আওতায় এনে সহজশর্তে ঋণ-সহ অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে বলে জানানে স্থানীয় তাঁত বোর্ডের ভারপ্রাপ্ত লিয়াজো কর্মকর্তা কামাল উদ্দিন।

তাঁত শিল্পের উন্নয়ন ও অগ্রগতির নিশ্চিতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা সংশ্লিষ্টদের।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১