• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

লাতিন আমেরিকার আকাশে আরেকটি চীনা গোয়েন্দা বেলুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

এনবি নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের পর লাতিন আমেরিকার আকাশে চীনের দ্বিতীয় নজরদারি বেলুনের সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স ও আনাদোলু এজেন্সির।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার জানিয়েছেন, আমরা লাতিন আমেরিকার আকাশে চীনের আরেকটি উড়ন্ত বেলুনের খবর পেয়েছি। সম্ভবত সেটিও আরেকটি নজরদারি বেলুন। এর চেয়ে বেশি তথ্য আমাদের কাছে নেই।

এদিকে মার্কিন আকাশে চীনের নজরদারি বেলুনের ঘোর সমালোচনা করে চীন সফর বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আকাশে নজরদারি বেলুন উড়িয়ে মার্কিন সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে চীন। দেশটির এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে চীন জানিয়েছে, মার্কিন আকাশের বেলুনটি আবহাওয়া নির্ণয়ের কাজে ব্যবহার করা হচ্ছিল। প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে যুক্তরাষ্ট্রের আকাশে চলে গেছে।

এদিকে বেলুনের ব্যাপারে বাড়তি ধারণা না করে যুক্তরাষ্ট্রকে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে চীন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১