• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

হিরো আলমকে বিপুলসংখ্যক মানুষ ভোট দিয়েছে, তাকে অভিনন্দন: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩

এনবি নিউজ : বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেলেও বিপুলসংখ্যক ভোট পাওয়ায় আশরাফুল আলম ওরফে হিরো আলমকে অভিনন্দন জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিননাদন জানান।

বগুড়ার নির্বাচন বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমি হিরো আলমকে অভিনন্দন জানাই। কারণ সে অনেক ভোট পেয়েছে। তাকে এলাকার বিপুলসংখ্যক মানুষ ভোট দিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো অনেক কিছু বলেন। তাই সে কী বললো না বললো তাতে কিছু আসে যায় না। তবে আমি হিরো আলমকে অভিনন্দন জানাই।

জাপান সরকারে কাছে বিএনপির পাঠানো চিঠি নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রথমত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এ সমস্ত চিঠির কথা অস্বীকার করেছেন। পরে আবার স্বীকারও করেছেন। এ ধরনের চিঠি বিদেশি রাষ্ট্রের কাছে লেখা জাতি ও দেশের জন্য শুধু অমঙ্গলজনক নয়, এটি দেশদ্রোহিতার সামিল। এ ধরনের কন্টেন্টে মিথ্যাচার করা হয়েছে যে, জিয়াউর রহমান গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। অথচ জিয়াউর রহমান বন্দুক উঁচিয়ে ক্ষমতায় এসেছে। তাহলে বিএনপির গণতন্ত্র মানে বন্দুক উঁচিয়ে ক্ষমতা দখল করা। মির্জা ফখরুল সাহেবের চিঠির ভাষায় জিয়াউর রহমান গণতান্ত্রিকবাবে নির্বাচিত হয়েছিলেন। তাহলে বন্দুক উঁচিয়ে ক্ষমতা দখল করা গণতন্ত্র কিনা সেটিই আমার প্রশ্ন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০