• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

গণঅভ্যুত্থানের ডাক দিয়ে এখন পথ হারিয়ে পদযাত্রা: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩

এনবি নিউজ : বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,, ‘আন্দোলনের চূড়ান্ত পর্যায় হলো গণঅভ্যুত্থান, লাল কার্ড। সেখান থেকে তারা কোথায় নামলো? নীরব পদযাত্রা। আন্দোলন শুরু হলো কোথায়, আন্দোলন তো শেষ! শুরু করেছে গরম দিয়ে, এখন এসে এত নরম দিয়ে। গণবিস্ফোরণের ডাক দিয়ে, অভ্যুত্থানের ডাক দিয়ে পদযাত্রা, পথ হারিয়ে পদযাত্রা।’

আজ রোববার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমসাময়িক বিষয়ে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘তারা কী বলছে সেটা না, দেশের মানুষ কী ভাবছে সেটা হলো বড় কথা। তারা (জনগণ) তাদের (বিএনপি) আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে না। তাদের নেতাকর্মীরা আন্দোলন করছে। কাজেই এই আন্দোলনের কোনো ফল নেই। এটা ব্যর্থ হবে, তারা হেরে গেছে।’

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘নিষেধাজ্ঞা আনতে লবিং করেছিল, লাভ হয়নি। ডোনাল্ড লু এসে কথাবার্তা বলবে, উনাদের আশার বাণী শোনাবে, সেটাও হয়নি। তাহলে এখন আর কোন আশায় বসে আছে?’

এ সময় ‘অমানুষ’ চলচ্চিত্রের একটি গানের লাইন উদ্ধৃত করে কাদের বলেন, ‘বেদনার বালুচরে কোন আশায় বাঁধিয়াছি ঘর—ফখরুল সাহেবের এখন এই অবস্থা।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক চাই। আমরা চাই না ফাঁকা মাঠে গোল দিতে। এটা হওয়া উচিত না, গণতন্ত্রের জন্যও ভালো না।’

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০