• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

হিনা রাব্বানির সঙ্গে বৈঠকের বিষয়ে জানালেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩

এনবি নিউজ : শ্রীলংকার রাজধানী কলম্বোতে দেশটির ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে অংশ নিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। শনিবার বিকালে অনুষ্ঠানের একফাঁকে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার সঙ্গে বৈঠক হয় মোমেনের।

শ্রীলংকা সফর শেষে দেশে ফিরে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

সেই বৈঠকে কী আলোচনা হয়েছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, তিনি (হিনা রাব্বানি) আমাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে চান। আমি বলেছি, সম্পর্ক বাড়ানোর একটি বড় উপায় হলো, আপনারা যে গণহত্যা করেছেন ১৯৭১ সালে এটার জন্য আপনারা পাবলিকলি ক্ষমা চান। এটা যদি হয় আমি আপনাদের হয়ে ওকালতি করব সম্পর্ক বাড়ানোর বিষয়ে। এটা হলে আমি তর্ক করব। তা না হলে আমার জন্য কষ্ট হবে।

এমন বক্তব্যে পাকিস্তানের হিনা রাব্বানির অবস্থান কেমন ছিল জানতে চাইলে মোমেন বলেন, তিনি একটু এড়িয়ে গেছেন। কোনো উত্তর দেননি। তবে তিনি বলেছেন, তাদের কিছু সীমাবদ্ধতা আছে। আমি বলেছি, আমাদের এখানেও সীমাবদ্ধতা আছে।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন আরও বলেন, সম্পর্ক বাড়ানোর বিষয়ে তাদের (পাকিস্তান) আচরণ খুবই ইতিবাচক। তারা চাচ্ছে আমাদের সঙ্গে সুসম্পর্ক করতে। শুধু আমাদের সঙ্গে নয়, ভারতবর্ষের সঙ্গেও সম্পর্ক ভালো করতে চায় তারা।

এ সময় সাংবাদিকরা জানতে চান, পাকিস্তান কোন কোন খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়?

জবাবে মন্ত্রী বলেন, তারা ফরেন অফিস কনসালটেন্ট (এফওসি) চাচ্ছে। প্রথমে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চায়। আমরা বলেছি, আপনারা ব্যবসা করছেন। পাকিস্তানের সঙ্গে আমাদের ব্যবসাটা একপক্ষীয় হয়ে গেছে। আমি বলেছি, আপনারা অনেক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন। অ্যান্টি ডাম্পিং আছে, এগুলো তুলে নেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১