• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হলো চীনের ‘গোয়েন্দা’ বেলুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩

এনবি নিউজ ডেস্ক : গত কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ছিল বিশালাকৃতির চীনের একটি নজরদারি বেলুন। অনেক নাটকীয়তা পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (৪ ফেব্রুয়ারি) যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনটি ধ্বংস করলো মার্কিন সামরিক বাহিনী।

বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, বেলুনটিকে গুলি করে মার্কিন জলসীমায় নামিয়ে আনা হয়েছে। এর একটি ভিডিও প্রকাশ হয়েছে। বেলুনটি বিস্ফোরণের পর সাগরে পড়ে যায়। এতে একটি এফ-২২ জঙ্গি বিমান ব্যবহার করা হয়।

অভিযান পরিচালনার সময় উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে উপকূলের কাছে তিনটি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। জনসাধারণে চলাচলে সামিয়ক সময়ের জন্য সতর্কতা জারি করা হয়।

এভাবে শক্তিপ্রয়োগ করে একটি চালকবিহীন বেলুনে হামলা চালানোয় রবিবার (৫ ফেব্রুয়ারি) তীব্র প্রতিবাদ এবং অসন্তোষ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে দেশটি দাবি করে, বেলুনটি আবহাওয়ার গবেষণায় ব্যবহার করা হচ্ছিল এবং প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে যুক্তরাষ্ট্রের আকাশে পৌঁছেছে।

এদিকে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লাতিন আমেরিকার আকাশেও একটি চীনা গুপ্তচরবৃত্তি বেলুন উড়ার দাবি করে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। মার্কিন প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো লাতিন আমেরিকার আকাশেও সন্দেহজনক বেলুন উড়ছে বলে আমরা খবর পেয়েছি। ধারণা করছি, এটি আরেকটি চীনা গোয়েন্দা বেলুন।’

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১