• বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

কিশোরগঞ্জে ছাত্র শিবিরের ২১ নেতাকর্মী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

এনবি নিউজ : কিশোরগঞ্জে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে পালানোর সময় ইসলামী ছাত্র শিবিরের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। হামলায় সাতজন পুলিশ আহত হয়েছেন। আজ সোমবার সকালে সদর উপজেলার প্যারাভাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, নতুন জেলখানা সংলগ্ন প্যারাভাঙ্গা এলাকায় কতিপয় শিবিরকর্মী নাশকতামূলক কাজের প্রস্তুতি নিচ্ছিল, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এতে সাতজন পুলিশ আহত হন। নিরাপত্তার স্বার্থে পুলিশ ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে পালানোর সময় শিবিরের ২১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী জানান, ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করে শিবির। শোভাযাত্রা শেষে ফেরার পথে প্যারাভাঙ্গা এলাকা থেকে জেলা ছাত্র শিবিরের সদস্য মাসুম বিল্লাহ ও কলেজ শাখার সেক্রেটারী এমদাদ উল্লাহসহ ২১ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে। নাশকতা বা পুলিশের ওপর হামলার কোন ভিত্তি নেই বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, পুলিশকে লক্ষ্য করে শিবিরের নেতাকর্মীরা দুটি বিস্ফোরণ ঘটায়। হামলায় এসআই কামালসহ পুলিশের সাতজন সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। ঘটনাস্থল থেকে ২১ জনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১