• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

যে হাতে ভাঙচুর করবে, সেই হাত আমরা ভেঙে দেব: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

এনবি নিউজ : বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা তাহলে হবে, খালি মাঠে গোল দেব না। শক্ত খেলা চাই। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যে হাতে ভাঙচুর করবে, সেই হাত আমরা ভেঙে দেব।

আজ শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আটঘাট বেঁধে নেমেছেন জানি। জানি, লন্ডনের ডান হাত আপনি (ফখরুল) নন। সব গোপন খবর আপনি পান। জানিয়ে দিচ্ছি, আমরা কিন্তু মাঠে আছি। আমরা রাজপথে আছি। তলে তলে কৌশল কী করছেন জানি। ভোটে জিততে পারবেন না, সে জন্য এখন চোরাগোপ্তা পথে আবারো আগুন সন্ত্রাস করবেন। প্রস্তুতি নিচ্ছেন জঙ্গিবাদকে আবারও মাঠে নামাবেন, তার ইশারা-আলামত আমরা বুঝতে পারছি।

নেতাকর্মীদের তিনি আরও বলেন, আক্রমণে যাবেন না। আক্রমণ করলে পালটা আক্রমণ করতেই হবে। ২০১৩-১৪ সাল মনে আছে? কীভাবে গাছ-রাস্তা কেটেছে, রেল লাইন পুড়িয়েছে, বাসে হামলা চালিয়ে নিরীহ যাত্রীদের পুড়িয়েছেন, ড্রাইভার-কনডাক্টরকে মেরেছেন, সারা দেশে ভূমি অফিসে আগুন দিয়েছেন, বিদ্যুৎকেন্দ্র পুড়িয়ে দিয়েছেন।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি শেষ পর্যন্ত পানি ঘোলা করে আসবে। আসবে, শেষ বেলায় আসবে। আরেকবার সাধিলে খাইব। গতবারও আসবে না, শেষ পর্যন্ত এলো। না এসে যাবে কোথায়! না এসে পালাতে পারে। একজন পালিয়েছেন, বাকিরাও পালানোর পথ খুঁজবেন

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০