• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

জাতি ভালো রাষ্ট্রপতি পেয়েছে : কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩

এনবি নিউজ : দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন চুপ্পু আহমেদকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তিনি বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হবেন। নবনির্বাচিত রাষ্ট্রপতির ব্যাপারে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমাদের নেত্রী খুব দূরদর্শী। উনার প্রজ্ঞা দিয়েই মো. সাহাবুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত নিয়েছেন এবং জাতিকে ভালো রাষ্ট্রপতি দিয়েছেন বলে মনে করি।

আজ সোমবার বিকেল ৩টার দিকে কৃষিবিদ দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনার শেষে সাংবদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

কৃষিমন্ত্রী আরও বলেন, যাকে দেওয়া হয়েছে তিনি ভালো একজন আইনবিদও এবং অনেক বড় পদেই ছিলেন। তার রাজনৈতিক প্রতিশ্রুতি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার পক্ষে এবং তিনি ছাত্রজীবন থেকে আন্দোলন সংগ্রাম করেছেন।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, আমরা অনেক সময় না বুঝে সমালোচনা করি। যখন ড. শিরিন শারমিনকে স্পিকার করা হয় তখনও সমালোচনা ছিল। কিন্তু এখন দেখেন, মানুষ তাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাচ্ছে। কাজেই মো. সাহাবুদ্দিন সাহেবকেও মানুষ গ্রহণ করবে।

প্রসঙ্গত, বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ ২৩ এপ্রিল শেষ হচ্ছে। তার মেয়াদ শেষ হওয়ার পর সেখানে অধিষ্ঠিত হবেন মো. সাহাবুদ্দিন চুপ্পু।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১