রাজশাহীর চারঘাটে জিতেছেন একরামুল হক, দুর্গাপুরে তোফাজ্জাল হোসেন, চাঁদপুরের মতলবে আওলাদ হোসেন, শহরাস্তিতে হাজি আবদুল লতিফ।
ভোলা পৌরসভার মেয়র হয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান আর চরফ্যাশনে মো. মোর্শেদ। ঝিনাইদহের কালীগঞ্জে জিতেছেন আশরাফুল আলম আর মহেশপুরে আবদুর রশিদ খান।
যশোরের কেশবপুরে জিতেছেন রফিকুল ইসলাম, মাদারীপুর সদরে খালিদ হোসেন ইয়াদ এবং লক্ষ্মীপুরের রায়পুর গিয়াস উদ্দিন রুভেল ভাট।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আবদুর রশিদ খান, হবিগঞ্জ সদরে আতাউর রহমান, মানিকগঞ্জের সিঙ্গাইরে আবু নাঈম মো. বাশার, কিশোরগঞ্জের ভৈরবে ইফতেখার হোসেন জয়লাভ করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদরে নায়ার কবির, জয়পুরহাটে মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক, ময়মনসিংহের নান্দাইলে রফিক উদ্দিন ভূঁইয়া, গাজীপুরের কালীগঞ্জে এস এম রবীন হোসেন, নীলফামারীর সৈয়দপুরে রাফিকা আকতার জাহান বেবী নির্বাচিত হয়েছেন।